বিরতি কাটিয়ে ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থেকে দলের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। নির্বাচনের সাফল্য নিয়ে সাধারণ মানুষকে ধন্যবাদ জানান। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে আরও একবার গর্জে উঠলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে কী বললেন অভিষেক?
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। তাঁর অভিযোগ, বিজেপি তাঁর পরিবারকে হেনস্থা করেছে। বয়স্ক বাবা-মা, স্ত্রী, পুত্র-কন্যা সন্তান কাউকে ছাড়েনি। তিনি বলেন, ‘আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলব। গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব। আমরা অন্য ধাতুতে তৈরি। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, সেই লোহাকে যত পোড়াবে, তত বলিষ্ঠ হবে।’
বিজেপির কাছে ইডি-সিবিআই আছে, ইনকাম ট্যাক্স, বিচার ব্যবস্থা, টাকা, ক্ষমতা আছে কিন্তু তৃণমূলের কাছে জনতা জনার্ধন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে, মঞ্চে দাঁড়িয়ে একথা শোনা গেল অভিষেকের মুখে। পদ্ম শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে ডায়মন্ড হারবার সাংসদ বলেন, ‘আসো, জনতার ময়দানে লড়াই হোক, কার কত ক্ষমতা দেখা যাবে।’ আরও যোগ করেন, ‘২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই ১০ বছর ধরে ইডি-সিবিআই, বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করে বাংলাকে ছোট করতে চেয়েছিল।’ সন্দেশখালি আন্দোলনের প্রসঙ্গ টেনে বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ের কথাও বলেন তিনি। পাশাপাশি ডায়মন্ড হারবারে নিজের জয়ের জন্যও ভোটারদের ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২৭-২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের ঘোষণা করেছিলাম, ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে একসঙ্গে ৪২ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা করতেই ল্যাজে-গোবরে অবস্থা হয়েছে।’ আবাস যোজনা, মিড ডে মিলের টাকা বন্ধ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু তুলে অভিষেক কেন্দ্রকে বিঁধলেন। একইসঙ্গে জানিয়ে দিলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার গরীব মানুষদের বকেয়া টাকা শোধ করবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

