একুশের সভা শুরুর আগে দলের উদ্দেশে বার্তা অভিষেকের

আজ ২১ জুলাই, শহীদ স্মরণে ধর্মতলায় মেগা সমাবেশ। গত কয়েক দিন ধরেই তৃণমূলের অন্দরে ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। দলের বহু কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই এসে গিয়েছেন। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় মিছিল দেখা গিয়েছে। এসবের মাঝেই সভা শুরুর আগে দলের উদ্দেশে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, ‘২১ জুলাই অত্যাচারের বিরুদ্ধে সাহসের প্রতিনিধিত্ব করে। সাধারণ মানুষের কাহিনী মানুষের জন্য এবং মানুষের দ্বারা। এই শহীদ দিবসে, আমরা যেমন আমাদের শহীদদের সম্মান জানাই, আমরা জনগণের অধিকারের জন্য লড়াই করার অঙ্গীকার করি।’ পরপর ভোটে সাফল্য অর্জনের জন্য বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিষেক লেখেন, ‘আমি বাংলার জনগণকে গভীরভাবে ধন্যবাদ জানাই বাংলা বিরোধীদের বারবার দেখানোর জন্য যে, বাংলা কোনো অবস্থাতেই মাথা নত করবে না বা আত্মসমর্পণ করবে না।’

https://twitter.com/abhishekaitc/status/1814884746868240693

লোকসভা নির্বাচনের পর সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্ট করেছিলেন তিনি। ২১ জুলাইয়ের সভায় মঞ্চে দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের জন্য বার্তা দেন তিনি। এবারও কি সেই ছবি দেখা যাবে? বিরতি কাটিয়ে একুশের মঞ্চ থেকে তৃণমূলের সেনাপতি কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube