আড়িয়াদহকাণ্ডে জয়ন্ত সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এবার তাঁর এক শাগরেদ রাহুল গুপ্তা পুলিশে জালে। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ, শনিবার ধৃত রাহুলকে আদালতে পেশ করবে পুলিশ।
বেলঘড়িয়া তালতলা ক্লাবে নিগ্রহের ভিডিও ভাইরাল হয়েছিল (সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা)। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রাহুল গুপ্তা। ভিডিয়োয় যাদের দেখা গিয়েছিল তাঁদের প্রত্যেককে দেখা গেলেও রাহুল গুপ্তাকে ধরতে পারেনি পুলিশ। অবশেষে শুক্রবার রাতে বরাহনগর স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
শনিবার রাহুল গুপ্তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। তার আগে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
আড়িয়াদহে মা-ছেলেকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। এরপরই তৃণমূলের তাবড় তাবড় নেতাদের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তাঁর। সামনে এসেছে জয়ন্ত ও তাঁর ‘গ্যাং’-সন্ত্রাস। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে মা-ছেলেকে মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল সৃষ্টি হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

