বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, মৎস্যজীবীদের জন্য রইল নিষেধাজ্ঞা!

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগিয়ে আসছে বলে খবর । বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পুরীর সমুদ্র উপকূলে । ওড়িশা পেরিয়ে ছত্রিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে পড়বে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে । রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি । সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ।

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগিয়ে আসছে । বঙ্গোপসাগরের এই নিম্নচাপ পুরীর কাছাকাছি চিলকা এলাকায় এলাকায় অবস্থান করছে । আজ সকালে এটি পুরীর কাছাকাছি চিলকা এলাকায় ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে । পরবর্তী ২৪ ঘন্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করবে ।

ফিশারম্যান অ্যালার্ট
এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে । সমুদ্রে ৪৫ থেকে ৫৫, এমনকি সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইছে । পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর ।

উত্তরবঙ্গ
★আজ ও কাল ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় । সোমবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গে ।

★শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলীপুরদুয়ারে ।
★রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে । ভারী বৃষ্টি জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় । ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাতে । দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ।

দক্ষিণবঙ্গে

★ শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে । পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে ।

★একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আংশিক মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে । বজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতে ।

★সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম, মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি । কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা ।

কলকাতা
আজ আংশিক মেঘলা আকাশ থাকবে । কখনও মূলত মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । উইকেন্ডে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কলকাতায় । রবিবার ২১শে জুলাই মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা এড়ানো যাচ্ছে না ।তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।

কলকাতা
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৪ শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য ২৪.১ মিলিমিটার ।

ভিনরাজ্যে
আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি; প্রবল বৃষ্টির আশঙ্কা সৌরাষ্ট্র কচ্ছ সহ গুজরাট রিজিয়নে সহ কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্রিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও তেলেঙ্গানায় ।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, কেরালা ,মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube