করোনাভাইরাস কি বায়ুবাহিত? কি বলছেন মার্কিন বিজ্ঞানীরা?

Protection, Prevention of Coronavirus Covid-19

নিউজটাইম ওয়েবডেস্ক : সোশ্যাল ডিস্টেন্সিং কেন খুব প্রয়োজন, তার আরও একটা বড় কারণ প্রকাশ করল মার্কিন বৈজ্ঞানিকরা। শুধু কোনও করোনা আক্রান্ত রোগীর কাছে এলেই আপনার করোনাভাইরাস হতে পারে তা নয়,এই কোভিড ভাইরাস কেবল নিশ্বাস নেওয়া, কথা বলার মাধ্যমে ছড়ায় বলে বিশ্বাস এই উচ্চ-পর্যায়ের প্যানেলে। এই হাওয়াবাহিত ভাইরাস আগে যেভাবে ছড়ায় বলে মনে করা হচ্ছিল, তার থেকেও সহজে সংক্রমণ হয়ে বলেই বিজ্ঞানীদের দাবি। সারা দুনিয়ায় প্রায় ৬০ হাজার মানুষ করোনাভাইরাসে মারা গিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন যে মানুষ যখন নিশ্বাস ছাড়ে তখন ভাইরাস হাওয়ার ভেসে থাকে। “ন্যাশানাল অ্যাকাডেমিস অফ সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনস্”এর প্রধান ডাক্তার হার্ভি ফাইনবার্গ মার্কিন প্রশাসনকে তাদের এই গবেষণার কথা জানিয়েছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ভাইরোলজিস্ট বলেছেন যে ভাইরাসের এত দ্রুত বৃদ্ধি হয়তো এর জন্য হচ্ছে। তাই লকডাউন ভীষণ প্রয়োজনীয়। ভারতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় করোনা ছড়িয়েছে। প্রায় ৩০০০ জনের বেশি করোনায় আক্রান্ত, মারা গিয়েছেন ৬৮জন।

এখনও পর্যন্ত সবাই মনে করছিল যে কেবল হাঁচি, কাশি থেকে করোনা ছড়ায়। কিন্তু নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের স্টাডি প্রথম এই থিওরিকে চ্যালেঞ্জ করে। তারা বলে এই ভাইরাস হাওয়ায় ভেসে থাকে তিন ঘণ্টা অবধি। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা  জানায় কোনও বিশেষ ক্ষেত্রে বায়ু থেকে তা ছড়াতে পারে, কিন্তু চিনে এমন কোনও কেস দেখা যায়নি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube