একুশের সমাবেশের কারণে রবিবার কলকাতার বিভিন্ন রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। সভায় যোগ দিতে একাধিক রাস্তা থেকে আসবে মিছিল। কর্মী-সমর্থকদের নিয়ে গাড়ি ও বাস গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেবে। আগে থেকেই বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও কিছু যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। আগামীকাল কোন কোন রাস্তা বন্ধ থাকবে, একনজরে দেখে নিন ২১ জুলাইয়ের রুটম্যাপ।
ধর্মতলা চত্বর, জওহরলাল নেহরু রোডের অংশ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকবে। ধর্মতলার মূলমঞ্চের দিকে যাওয়ার রাস্তা গার্ড রেল, ড্রপ গেট ও সিজার ব্যারিকেড দিয়ে আটকানো থাকবে। সেখানে থাকছে জায়েন্ট স্ক্রিন। রবিবার ভোর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত কলকাতার রাস্তায় কোনও ধরনের মালবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও কোনও ঠেলাগাড়ি এবং ট্রাম চলবে না।
কোন কোন রাস্তা দিয়ে মিছিল আসবে-
শিয়ালদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে একটি মিছিল ধর্মতলা পৌঁছাবে। আর একটি মিছিল আসবে হাওড়া থেকে ব্রিজ পেরিয়ে ব্রাবোর্ন রোড, ডালহৌসি হয়ে, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে সভাস্থলে পৌঁছাবে। শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদহ ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা যাবে। এছাড়ার শহরের বিভিন্ন রাস্তা থেকেই মিছিল এসে যোগ দেবে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

