আসছে ‘পরিণীতা’,জুটিতে গৌরব-দেবচন্দ্রিমা

নিউজটাইম ওয়েবডেস্ক : সুস্মিতা সিং

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পরিণীতা’ আবারও ফিরছে নতুন রূপে । এর আগে বহুবার বড়পর্দায় ছবি তৈরি হয়েছে এই কালজয়ী উপন্যাস নিয়ে । তবে এবার আর বড় পর্দা না বরং ওটিটি প্ল্যাটফর্মেই আসছে ‘পরিণীতা’ । সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহ রায়কে । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের টিজার ।

টিজারে ফুটে উঠেছে, স্বাধীনতা সংগ্রামের ঝলক থেকে পুরোনো কলকাতার ঝলক । সিরিজের টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরব । শেয়ার করে ক্যাপশনে গৌরব লেখেন, ‘বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস অবলম্বনে প্রেম, পরিত্যাগ ও পরিণয়ের এক চিরন্তন কাহিনী, পরিণীতা।’

সিরিজের পরিচালনায় অদিতি রায় । সিরিজে গৌরবের চরিত্র শেখর । অন্যদিকে দেবচন্দ্রিমাকে দেখা গেল ললিতার চরিত্রে । স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পাবে এই সিরিজ । সব মিলিয়ে গৌরব ও দেবচন্দ্রিমাকে এই কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি সিরিজে দেখতে মুখিয়ে রয়েছেন সকলে ।

উল্লেখ্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা নিয়ে এর আগে বহুবার কাজ হয়েছে । ১৯৬৯ সালে মুক্তি পায় অজয় কর পরিচালিত ছবি । যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায়কে । ১৯৫৩ সালে মুক্তি পায় বিমল কর পরিচালিত ছবি । যেখানে অশোক কুমার এবং মীনা কুমারীকে দেখা গিয়েছিল। ২০০৫ এ মুক্তি পায় বিদ্যা বালান, সইফ আলি খান অভিনীত পরিণীতা মুক্তি পায় । আর এবার সেই জায়গায় গৌরব চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহ রায় । এখন দেখার এই কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজে কতটা কামাল দেখাতে পারেন তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube