গতবছর মা হয়েছেন বলিউডের অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ । ২০২৩ এর আগস্ট মাসে জন্ম হয় একরত্তির । ইলিয়ানা ছেলের নাম রেখেছেন কোয়া । কিছুদিন আগেই ছেলের মুখ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী । আর এবার একরত্তির এক গুচ্ছ মিষ্টি ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় ।
কোন ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট কোয়া ঘাসের উপর মাথা উল্টে বসে, কখনও আবার ঘাসের উপর বসে আপন মনে খেলছে । আবার কোন ছবিতে ছোট্ট দুই পায়ে ভর করে দাঁড়িয়ে কোয়া । আরও একটি ছবিতে ছেলের পায়ের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । আর ছবি পোস্ট হওয়া মাত্রই তা মুহূর্তে ভাইরাল । সোশ্যাল মিডিয়ায় ছোট্ট কোয়ার ছবি দেখেই মুগ্ধ ইলিয়ানার অনুরাগীরা । সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ছোট্ট কোয়ার সঙ্গে দারুন সময় কাটাচ্ছেন অভিনেত্রী ।
জানা যায়, ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা । তাঁদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে । প্রসঙ্গত, ইলিয়ানার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে একাধিক জল্পনা । অভিনেত্রীর সন্তানের বাবা কে? তা নিয়েই কম কাটাছেঁড়া হয়নি । তবে জল্পনা যতই থাক বর্তমানে পরিবারের সঙ্গ চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী ।
উল্লেখ্য, বলিউডে এখন আর খুব বেশি ছবিতে দেখা যায় নাহ ইলিয়ানাকে । তাকে শেষবার দেখা গিয়েছিল দো অউর দো পেয়ার ছবিতে । তবে শুধু বলিউড নয় দক্ষিণী ছবিতে ও দারুন জনপ্রিয় তিনি । তবে যে ইলিয়ানা কাজের ব্যস্ততা ছেড়ে নিজের পরিবার নিয়ে ব্যস্ত তা স্পষ্ট ।