লেন্স পরে ক্ষতিগ্রস্ত চোখের কর্নিয়া, বড় বিপদে জেসমিন ভাসিন!

হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ জেসমিন ভাসিন। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি একটি ইভেন্টে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে প্রয়োজনবশত চোখে লেন্স পড়েছিলেন, তারপরই বড়সড় বিপদের মুখে জেসমিন। তাঁর কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে চোখে ব্যান্ডেজ রয়েছে অভিনেত্রীর। চিকিৎসা চলছে।

সংবাদ মাধ্যমকে জেসমিন জানিয়েছেন, কয়েকদিন আগেই দিল্লিতে একটি ইভেন্টে গিয়েছিলেন তিনি। রেডি হওয়ার সময় চোখে লেন্স পরতেই হঠাৎ অস্বস্তি শুরু হয়। কিন্তু ইভেন্টে তাড়াহুড়োয় তিনি বিষয়টিতে গুরুত্ব দেননি। চোখে সানগ্লাস পরেই ইভেন্ট শেষ করেন। ওইদিন রাতেই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেন অভিনেত্রী। সেখানেই বলা হয়, তাঁর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই মুম্বইতে ফিরে চিকিৎসা শুরু করেন জেসমিন।

অভিনেত্রী জানিয়েছেন, চোখে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। ব্যান্ডেজ থাকায় কিছু দেখতে পারছেন না। চার-পাঁচ দিনের মধ্যেই সেরে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অসুস্থতার কারণে আপাতত সব কাজই বন্ধ রেখেছেন জেসমিন। তবে শীঘ্রই কাজে ফিরবেন বলে আশাবাদী অভিনেত্রী। এদিকে তাঁর সমস্যার কথা জানতে পেরে দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube