২১ শে জুলাইয়ে বিনা টিকিটের রেলযাত্রী ! তৃণমূলের দলীয় ব্যাজ থাকলেই কেল্লাফতে, লাগে না ট্রেনের টিকিট । শুক্রবার রাতে এমনই চিত্র ধরা পড়ল রায়গঞ্জ স্টেশনে ।

২১শে জুলাই শহীদ দিবসে যোগ দিতে রাতের রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে চেপে গেলেন কয়েক’শ তৃণমূল নেতাকর্মী । তাদের সবার গলায় দলের ব্যজ ঝোলানো ছিল বলে দেখা যায় । তবে এরই মধ্যে তাঁরা টিকিট কেটেছেন কি না তা জিজ্ঞাসা করতেই তাঁদের সাফ দাবি “কিসের টিকিট? এই ব্যাজই তো টিকিট!” এমনই দাবি বিনা টিকিটের শহীদ দিবসের তৃনমুল কংগ্রেসের রেল যাত্রীদের । এলাকার বিধায়ক, নেতাদের দেওয়া এই ব্যাজেই ট্রেনও নাকি ফ্রি!

যদিও উপ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিজেপির কটাক্ষ, ছাপ্পা করে ভোটে জেতা তৃণমূল কংগ্রেসের কাছে বৈধভাবে টিকিট কেটে ট্রেনে ওঠা আশা করা বৃথা । শুধু কর্মী সমর্থকেরাই নন, অনেক নেতারাও বিনা টিকিটের যাত্রী বলে কটাক্ষ বিজেপির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

