নিউজটাইম ওয়েবডেস্ক : সুস্মিতা সিং
টলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে একজন কোয়েল মল্লিক । যার অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি সকলেই । একের পর এক ছবিতে নিজেকে নতুন ভাবে তুলে ধরছেন সকলের সামনে । আগেই জানা গিয়েছিল এবার পরিবার কেন্দ্রিক ছবিতে ফিরছেন কোয়েল। আসছে তার নতুন ছবি ‘স্বার্থপর‘। সেই মতোই শুরু হয়ে গেল তার এই নতুন ছবির শুটিং । শুক্রবার কোয়েল নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে ছবির স্ক্রিপ্ট ও শুটিং করার কথা জানান। ছবিটি শেয়ার করে কোয়েল লেখেন, “আজ থেকে শুটিং শুরু করছি ৷ প্রতিবারের মতো সকলের শুভেচ্ছা-আশীর্বাদ প্রয়োজন” ৷

Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

