মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ, একুশের সমাবেশে যোগ দিতে পারেন অখিলেশ যাদব!

একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সম্পর্ক বরাবরই ভালো। তবে ২১ জুলাই তৃণমূলের সমাবেশে অখিলেশের উপস্থিত থাকার সম্ভাবনা সামনেই আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ। কাল ২১ জুলাই, তৃণমূলের ধর্মতলা সমাবেশে আসছেন সমাজবাদী পার্টি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়েই অখিলেশ যাদব কলকাতা সফরে আসছেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের একটি আসন তৃণমূলের জন্য ছেড়েছিল সমাজবাদী পার্টি। যদিও সেখানে হারতে হয়েছে বাংলার শাসক দলকে। তবে দু’পক্ষের সুসম্পর্কের ছবি একাধিকবার সামনে এসেছে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দলের হয়ে প্রচার করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের একে অপরকে ‘দিদি’ ও ‘ভাই’ বলে সম্বোধন করতেও দেখা গিয়েছে।

https://twitter.com/KunalGhoshAgain/status/1814559589049786587

লোকসভা নির্বাচনের পর দিল্লির সফরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর অখিলেশ যাদবের বাড়িতে আলাদাভাবে ৪০ মিনিটের বৈঠক হয়েছিল দু’জনের। সেইসময় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয় বলে জানা গিয়েছিল। আগামীকাল একুশের মঞ্চে উপস্থিত থাকতে পারেন অখিলেশ যাদব। সভামঞ্চে থেকে কী বার্তা দেবেন অখিলেশ, সেদিকেই থাকবে নজর।     

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube