বাংলাদেশে অশান্তির প্রভাব পেট্রাপোল বন্দরে!

বাংলাদেশে অশান্তির প্রভাব পড়ল পেট্রাপোল বন্দরে , শনিবার সকালের পরে বন্ধ হয়েছে রপ্তানী । তবে দাবি, আমদানী চলছে ধীর গতিতে । একই সঙ্গে ভারতে আসা যাত্রী সংখ্যাও বেশ কম বলেই খবর ।

বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির জেরে আজ সকালে ৩৫ ট্রাক রপ্তানি হবার পরেই বন্ধ হল রপ্তানী । তবে জানা গিয়েছে আমদানি চলছে ধীর গতিতে । এমনকি পেট্রাপোল দিয়ে ভারতে আসা যাত্রী সংখ্যা কমেছে । পেট্রাপোল দিয়ে বাংলাদেশে যাওয়া যাত্রীরা বাংলাদেশের সমস্যা নিয়েও বেশ চিন্তিত । পেট্রাপোল প্রভাব পড়েছে মুদ্রা বিনিময়; চিন্তিত যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন চালকরা ।

বাংলাদেশ থেকে ভারতে আসা এক ভারতীয় নাগরিকের দাবি ঢাকা থেকে যানবাহন না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে দিয়ে কোনক্রমে তিনি এসেছেন পেট্রাপোলে । অন্যদিকে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী, জানিয়েছেন সকালে রপ্তানী শুরু হবার পরে ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে কথা বলে রপ্তানী বন্ধ করা হয়েছে । যতক্ষণ অবস্থান পরিবর্তন না হচ্ছে ততক্ষণ রপ্তানি বন্ধ থাকবে । আমদানি চললেও চলছে ধীর গতিতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube