বিপর্যস্ত মাইক্রোসফট, থমকে গোটা বিশ্ব

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে বড়সড় বিপর্যয়। মাইক্রোসফটে বড় বিভ্রাট। তার জেরে কার্যত থমকে যায় গোটা বিশ্ব। ভারত সহ বিভিন্ন দেশে ব্যাঙ্ক থেকে বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে। বাদ ছিল না কলকাতা বিমানবন্দরও। সেখানেও বিমান চলাচলে প্রভাব পড়েছে বলে খবর।

বিশ্বজুড়ে ধসে গেল মাইক্রোসফট-এর উইন্ডোজ টেন। ফলে দেশ-বিদেশের বহু মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারী, সমস্যায় পড়েন। বিশ্বজুড়ে প্রভাব পড়ে এয়ারলাইন্স, ব্যাংক, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে। শুক্রবার সকাল থেকে যাঁরা মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করেন, হঠাৎ করে তাঁরা তাঁদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে নীল রংয়ের পেজ দেখতে পান। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা নিজে বিষয়টি প্রকাশ করেন। মাইক্রোসফটের উইন্ডোজ খুললে সেখানে একটি মেসেজ দেখা যাচ্ছে। যেখানে লেখা রয়েছে, ‘Your device ran into a problem and needs to restart. We’re just collecting some error info, and then restart for you.’

জানা যায়, যে সমস্যাটি হয়েছে, সেটিকে কম্পিউটারের পরিভাষায় বলে ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’। ফলে রিস্টার্স্ট করার পরেও আবার নীলচে স্ক্রিন এবং একই বার্তা শো করছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ অপারেশনে সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসতে শুরু করে। মাইক্রোসফট এক বার্তায় জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। ভারতের পাশাপাশি প্রায় গোটা বিশ্বেই মাইক্রোসফটের উইন্ডোজ বসে যায় শুক্রবার সকাল থেকে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, এই ঘটনার জেরে বিশ্বজুড়ে বিভিন্ন অফিস, ব্যাংক সহ বিভিন্ন পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে।

শুক্রবার মুম্বই বিমানবন্দরের চেক ইন সিস্টেম ডাউন হয়ে যায়। বিমানবন্দর সূত্রে খবর, চেন ইন সিস্টেম ডাউন থাকার ফলে বিভিন্ন বেসরকারি উড়ান সংস্থার যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। মাইক্রোসফ্টের সার্ভারে এই সমস্যার কারণে উড়ান সংস্থা স্পাইসজেট, ইন্ডিগো, প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছে। বিমানবন্দরের পাশাপাশি বিপর্যয়ের প্রভাব পড়েছে ব্যাংক ও স্টক এক্সচেঞ্জেও। দিল্লি, মুম্বই, বার্লিন এবং সিডনি বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়। আমেরিকা ফ্রন্টিয়ার এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে জানায় যে সার্ভার সমস্যার কারণে তাদের ১৩১ টি উড়ান বাতিল করা হয়েছে।

সার্ভার সমস্যার কারণে অস্ট্রেলিয়ার নিউজ চ্যানেল এবিসির সম্প্রচার ব্যাহত হয়ে বলে জানা গিয়েছে। পাশাপাশি উড়ান সংস্থা স্পাইসজেট একটি বিবৃতি জারি করে জানায় যে, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে সমস্ত অনলাইন পরিষেবা প্রভাবিত হয়েছে। বিমানবন্দরগুলিতে ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়াগুলি সক্রিয় রেখে, পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে’। উড়ান সংস্থা ইন্ডিগোও জানায়, ‘আমাদের সিস্টেমগুলিও বর্তমানে মাইক্রোসফ্ট বিভ্রাটের জেরে ব্যাপক ভাবে প্রভাবিত হয়ে পড়েছে।’ দিল্লি বিমানবন্দরে অনলাইন পরিষেবা পুরোপুরি থমকে যায় বলেই খবরে প্রকাশ।

সার্ভার সমস্যায় ব্রিটিশ রেলওয়ে তার সমস্ত পরিষেবা বন্ধ করে দেয়। ব্রিটেনে স্কাই নিউজের লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। নেদারল্যান্ডসের বিমান পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয় বলে খবর। আমেরিকায় স্কাই নিউজের লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। লন্ডন স্টক এক্সচেঞ্জ পরিষেবা থমকে যায়। মাইক্রোসফটের সার্ভারে ত্রুটির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার ফ্রন্টিয়ার এয়ারলাইন্স। তারা একটি একটি বিবৃতি জারি করে জানায় যে সার্ভার সমস্যার কারণে তাদের ১৩১ টি উড়ান বাতিল করা হয়েছে। ২০০ টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এই ত্রুটির কারণে আমেরিকার জরুরি পরিষেবা ৯১১ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইক্রোসফ্টের সার্ভার বিভ্রাটে ডেনমার্কে ফায়ার অ্যালার্ম কাজ করেনি বলেই দাবি সংবাদ সংস্থার। অন্যদিকে মাইক্রোসফ্ট দাবি করেছে যে তারা ক্রমাগত পরিষেবাগুলি উন্নত করার চেষ্টা করে চলেছে। শুক্রবারের এই সার্ভার সমস্যা সম্পর্কে তারা সচেতন। কী কারণে এই ত্রুটি, সেটা তারা খতিয়ে দেখছে। দ্রুত এই বিভ্রাটের কারণ খুঁজে বের করা হচ্ছে বলে দাবি করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube