ববি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ছবি সোলজার । ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই ছবি কার্যত ঝড় তুলেছিল বক্স অফিসে । এবার ফিরছে সেই সোলজার ছবির সিক্যুয়েল । আর ‘সোলজার ২‘ আসার খবর নিশ্চিত করেছেন খোদ পরিচালক ।
জানা গিয়েছে, আগামী বছর থেকে শুরু হবে ‘সোলজার ২‘ এর শুটিং । তবে ছবিতে ববি দেওল ও প্রীতি জিনতাকেই মুখ্য ভূমিকায় দেখা যাবে কি না তা স্পষ্ট নয় । পাশাপাশি এখনও পর্যন্ত ছবির কাস্টও স্পষ্ট নয় ।
উল্লেখ্য, বর্তমান সময় একের পর এক বলিউড ছবির সিক্যুয়েল আসছে । যা হিট বক্স অফিসে । সে সানি দেওলের ‘গদর ‘ হোক বা অজয় দেবগনের দৃশ্যম । সোলজার মুক্তি পেয়েছিল ২৫ বছর আগে । সেই সময় বলিউডের অন্যতম সফল ছবি গুলির মধ্যে একটি ছিল সোলজার । ছবির গান গুলিও দারুন নজর কেড়েছিল সকলের । পাশাপাশি ছবিতে নজর কেড়েছিল ববি দেওল ও প্রীতির অভিনয় । এই ছবি দিয়েই প্রীতি ডেবিউ করেছিলেন বলিউডে । এখন দেখার ২৫ বছর আগের হিট ছবির সিক্যুয়েল কতটা কামাল দেখাতে পারে বক্স অফিসে ।