।। সুস্মিতা সিং ।।
কৌশানী মুখোপাধ্যায়। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। একের পর এক বাণিজ্যিক ছবিতে তাঁর উপস্থিতি বরাবরই নজর কাড়ে সকলের। তবে কৌশানী নিজেকে শুধু মাত্র বাণিজ্যিক ছবিতেই সীমাবদ্ধ রাখতে চাননি। একঘেয়ে অভিনয়ের ছন্দ থেকে বেরিয়ে বিভিন্ন চরিত্রের জন্যে নিজেকে ভেঙেছেন। আবারও একবার নতুন রূপে নিজেকে তুলে ধরলেন সকলের সামনে। নেপথ্যে ‘বহুরূপী’ ছবিতে কৌশানীর লুক।

শুক্রবার প্রকাশ্যে এসেছে ‘বহুরূপী’র মোশান পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, কৌশানীর খোপায় সাজানো বনপলাশ। কপালে লাল টিপ ও চন্দন। নাকে নোলক আর মুখে মিষ্টি হাসি। এক কথায়, ছক ভাঙ্গা লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে তাঁর এই নতুন লুক।

উল্লেখ্য, চলতি বছর পুজোতেই মুক্তি পেতে চলেছে পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বহুরূপী’। ছবিতে কৌশানীর চরিত্রের নাম ‘ঝিমলি’। এই প্রথমবার তিনি ‘উইন্ডোজ’-এর ছবিতে কাজ করছেন অভিনেত্রী। ছবিতে কৌশানীর লুক সামনে আসার পর থেকেই নজর কেড়েছেন সকলের। এটাই প্রথম নয় এর আগে ‘আবার প্রলয়’ সিরিজে ‘মোহিনী মা’য়ের চরিত্রে নজর কেড়েছিলেন কৌশানী। সিরিজে অভিনেত্রীর চোখের ভাষা,শরীরিভঙ্গি প্রসংশা কুড়িয়েছিল সকলের। এখন দেখার ‘আবার প্রলয়’ এর পর ‘বহুরূপী’ ছবিতে নিজের অভিনয় ও লুক দিয়ে কতটা বাজিমাত করতে পারেন কৌশানী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

