জুলাই মাসের প্রায় শেষের দিকে চলে এলেও এখনও ভারী বৃষ্টি দেখেনি দক্ষিণবঙ্গ। কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণের সব জেলায়। এরইমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার ফলে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এই নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী দুই তিনদিনের মধ্যে এটি আরও সক্রিয় হয়ে ওরিশা উপকূলে পৌঁছাবে। আগামী কয়েকদিন উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে।
আগামী ২১ জুলাই শহীদ দিবসের মহা সমাবেশ তৃণমূলের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী-সমর্থকরা সভায় যোগ দিতে আসেন। ওইদিন কেমন থাকবে আবহাওয়া, সেই প্রশ্ন ঘুরছে রাজ্যবাসীর মনে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কলকাতার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

