বিচ্ছেদের পথে যীশু-নীলাঞ্জনা!

।। সুস্মিতা সিং ।।

২০ বছরের দাম্পত্য জীবন, একে অপরের সুখে দুঃখে, সাফল্য ব্যর্থতায় পাশে থেকেছেন বরাবরই। এখন সেই সম্পর্কই নাকি বিচ্ছেদের পথে। টলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের খবর। এক ছাদের নিচেও নাকি থাকছেন না দুজন। সম্প্রতি সম্পর্ক ভাঙনের গুঞ্জন আরও কিছুটা উস্কে দিয়েছেন নীলাঞ্জনা নিজেই। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়েছেন সেনগুপ্ত পদবী। এখানেই শেষ নয় আনফলো করেছেন যীশুকে। পাশাপাশি যীশুর সঙ্গে বেশ কয়েকটি ছবিও ডিলেট করে দিয়েছেন নীলাঞ্জনা। আর তাতেই আরও গাঢ় হয়েছে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন।

শোনা যাচ্ছে, যীশু-নীলাঞ্জনার ২০ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার কারণ নাকি তৃতীয় কোনও ব্যক্তি। অভিনেতা নাকি জড়িয়েছেন পরকীয়ায় আর সেই কারণেই দূরত্ব তৈরি হয়েছে দম্পতির মধ্যে। এক শহরে থাকলেও দুজনের ছাদ আলাদা হয়েছে। গুঞ্জন, মুম্বইয়ে কাজের ব্যস্ততার মাঝেই নাকি অন্য নারীকে মন দিয়েছেন যীশু। সেই নারী নাকি তাঁরই সহকর্মী। সব মিলিয়ে যীশু-নীলাঞ্জনার ২০ বছরের সংসার এবার ভাঙনের মুখে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা একটি পোস্ট করে লিখেছেন, ‘এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময়ে জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।’ পোস্টে দুই মেয়ে, বোনের কথা বললেও নাম নেই যীশুর।

তবে এই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই হতবাক হয়েছেন সকলেই। কারণ বরাবরই টলিউডের ‘আইডিয়াল কাপল’ যীশু-নীলাঞ্জনা। ২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। সেই শুরু, সব বেশ ভালই চলছিল। তবে হঠাৎ করেই তাঁদের বিচ্ছেদের খবর। তবে জল্পনায় সামান্য সত্যতা থাকলেও যীশু-নীলাঞ্জনা যেন নিজের সম্পর্ক ঠিক করে আবারও একসঙ্গে থাকুক এটাই কামনা সকল অনুরাগীদের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube