শ্লীলতাহানির অভিযোগে বিপাকে রাজ্যপাল সিভি আনন্দ বোস! রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্তের ছাড়পত্র চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন। কেন্দ্র ও রাজ্যকে একযোগে নোটিস পাঠাল শীর্ষ আদালত। তিন সপ্তাহ পর মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার আবেদন জানান নির্যাতিতার আইনজীবী। তাঁর অভিযোগ, সংবিধানের জোরে ফৌজদারি মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেতে পারেন না রাজ্যপাল। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সওয়াল করেন নির্যাতিতার আইনজীবী। এই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকেও পার্টি করার নির্দেশ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতকে সহযোগিতা করবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
গত মে মাসে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তবে রাজভবনের তরফে বিবৃতি জারি করে অভিযোগ নস্যাৎ করা হয়। কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছিল। তবে রাজ্যপালের কাছে সাংবিধানিক রক্ষাকবচ থাকায় খুব বেশি তদন্ত এগোনো যায়নি। কলকাতা হাইকোর্ট তদন্তে স্থগিতাদেশ জারি করে। এদিকে এনিয়ে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বিস্ফোরক মন্তব্য করেছেন।
শ্লীলতাহানি ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত এক নতুন মাত্রা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন সিভি আনন্দ বোস। এই মামলার শুনানি চলছে। এবার শ্লীলতাহানি ইস্যুর জলা গড়াল শীর্ষ আদালতে। তিন সপ্তাহ পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

