।। পম্পি রায় ।।
মুম্বইয়ে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা । বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন তিনি, আচমকাই বিল্ডিংয়ের তিন তলা থেকে পড়ে যান। মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ডোম্বিভলির বিকাশ নাকা এলাকায়। মৃতার নাম নাগিনা দেবী মঞ্জিরাম। যদিও পরিচিতরা তাঁকে গুড়িয়া দেবী বলেও ডাকতেন।
সূত্রে খবর, মুম্বইয়ের ডোম্বিভলির পূর্বের বিকাশ নাকা এলাকায় ‘গ্লোব স্টেট’ নামে একটি ভবন রয়েছে। গুড়িয়া দেবী ওই ভবনের একটি অফিসের সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। ডোম্বিভলি পূর্বের পিসভালি এলাকায় বাসিন্দা ছিলেন তিনি। গুড়িয়া দেবীর দুই সন্তান- এক ছেলে ও এক মেয়ে।

দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, গুড়িয়া দেবী তৃতীয় তলার রেলিং-এ বসে সহকর্মীদের সঙ্গেই কথা বলছিলেন। সেইসময়েই বান্টি নামের এক ব্যক্তি মজার ছলে গুড়িয়ার গলায় হাত দেন, নিয়ন্ত্রণ রাখতে না পেরে তিনতলা থেকে সোজা নীচে পড়ে যান ওই মহিলা। বান্টিও পড়ে যেতে গেলে নিজেকে সামলে নেয়। এরপরেই বান্টি ও আরেক সহকর্মী দ্রুত সিঁড়ি থেকে নীচে নেমে যায়। আসলে, বান্টি তার হাত গুড়িয়ার গলায় রেখেছিল, যার ফলে সে ভারসাম্য হারিয়ে ফেলেছিল।বর্তমানে বিষয়টি তদন্ত করছে মানপাদা থানা পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

