করোনার কবলে উত্তরবঙ্গে মৃতার পরিবারের ৬ সদস্য

নিউজটাইম ওয়েবডেস্ক : গত রবিবার মধ্যরাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান কালিম্পংয়ের এক মহিলার। মৃত্যুর পরেই তাঁর পরিবারের ১৪ জন সদস্যকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। তাঁদের মধ্য়ে থেকে ১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার রিপোর্ট হাতে পাওয়ার পর তাঁদের মধ্য়ে ৬ জনের করোনা পজেটিভ বলে জানা গিয়েছে। 

১৬ মার্চ করোনার উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই মৃত মহিলা। এরপরেই তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার পর জানা যায়  তিনি করোনায় আক্রান্ত। কালিম্পং-এর ওই বাসিন্দার বিদেশ থেকে ফেরার রেকর্ড ছিল বলেও পরে জানা যায়। রবিবার রাত দুটো নাগাদ ওই মহিলার মৃত্যুর পর তাঁর পরিবারের ১৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। 

১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় বেলেঘাটা নাইসেডে। বৃহস্পতিবার টেস্টের রিপোর্ট আসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই রিপের্ট অনুযায়ী তাঁদের মধ্য়ে ৬ জনই করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন রাতেই তাঁদের কোয়ীরেন্টাইন থেকে উত্তরবঙ্গ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, মৃত ওই মহিলার সংস্পর্শে আসা ২৭ জন ইতিমধ্য়েই কোয়ারেন্টাইনে রয়েছেন।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube