নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা দেশ করোনা আতঙ্কে কাঁপছে। ইতিমধ্যেই লকডাউন জারি হয়েছে দেশ জুড়ে করোনা সংক্রমণ রোধের জন্য। সুপ্রিম কোর্ট থেকে আগেই নির্দেশ এসেছিল প্রত্যেক রাজ্যের উদ্দেশ্যে, সমস্ত সংশোধনাগার গুলি কিছুটা হলেও খালি রাখার জন্যে। তার জন্য ৭ বছরের কম সাজা প্রাপ্ত আসামীদের প্যারোলে অথবা জামিনে ছাড়ার নির্দেশও দেয় সর্বোচ্চ আদালত।
এই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এক হাজারেরও বেশি বিচারাধীন আসামীকে ছাড়া হয়েছে। এই প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩শে মার্চ থেকেই, জানান স্টেট লিগাল সার্ভিস সেক্রেটারি দূর্গা খৈতান। অ্যাপেক্স কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাই কোর্ট একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করে, রাজ্যের সমস্ত সংশোধনাগার গুলির অবস্থা পর্যবেক্ষণের জন্য। এছাড়া এই সংশোধনাগার গুলি থেকে কতজন আসামীকে ছাড়া যাবে তাও খতিয়ে দেখেন তাঁরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস দিপঙ্কর দত্তের নেতত্বে এই কমিটিতে রাজ্য কারাগার বিভাগের ডিরেক্টর জেনারেল, এবং হোম ডিপার্টমেন্টের প্রিন্সিপল সেক্রেটারি ও অন্যান্য সদস্যরাও আছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

