করোনা মোকাবিলায় বাংলাকে কেন্দ্রের সাহায্য ২০০০কোটি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় এবার সকল রাজ্যগুলির উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল মোদী সরকার। মহামারির মোকাবিলা করতে কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যগুলির জন্য বরাদ্দ হল মোট ১১,০৬৭ কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ৫০৫.৫ কোটি টাকা।

এছাড়া রাজস্ব ঘাটতি পুনর্মূল্যায়ণ বাবদ কেন্দ্রের কাছ থেকে আরও ৪১৮ কোটি টাকা পেতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্যের অর্থকোষে আসতে চলেছে মোট ৯২৩ কোটি টাকা।

গত সপ্তাহে বিপর্যয় মোকাবিলা খাতের বকেয়া বাবদ রাজ্য সরকারকে প্রায় ১১০০ কোটি টাকা পাঠিয়েছিল মোদী সরকার। সব মিলিয়ে ২ সপ্তাহে কেন্দ্র থেকে রাজ্যের কোষাগারে এল ২,০০০ কোটি টাকারও বেশি।

প্রসঙ্গত,করোনার জেরে যখন আতঙ্কে গোটা দেশ, তখন দেশকে সংকটের মুখ থেকে ফেরাতে তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী। সেই মর্মেই শুক্রবার দেশবাসীর উদ্দেশ্য়ে আগামী ৫ এপ্রিল রবিবার ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশ লাইট বা টর্চ জ্বালানোর আবেদন জানান মোদী। 

শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে মোদী বলেন, ‘রবিবার আমি আপনাদের সকলের কাছে মাত্র ৯ মিনিট চেয়ে নিচ্ছি। আপনারা এদিন রাত ৯ টায় দয়া করে বাড়ির সমস্ত আলো বন্ধ রাখুন। তার পরিবর্তে  মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাস লাইট বা টর্চ জ্বালিয়ে বাড়ির দরজা বা ব্যালকনিতে দাঁড়ান।’ তবে এই কাজ করার সময় সকলকেই সোশ্যাল ডিসট্যানসিং বিষয়টি মেনে চলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube