জল্পনায় সিলমোহর! চার বছরের দাম্পত্যে ইতি টানলেন হার্দিক-নাতাশা

কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। শেষপর্যন্ত তা সত্যিই হল। বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডেয়া এবং নাতাশা স্টানকোভিচ। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় হার্দিক লিখেছেন, চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। পরিবার হিসেবে আমরা যে সময়টা একসঙ্গে কাটিয়েছি, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সহজ ছিল না।’ হার্দিক-নাতাশার একটি পুত্র সন্তান রয়েছে অগস্ত্য। তার কথাও পোস্টে উল্লেখ করেছেন হার্দিক জানিয়েছেন, একসঙ্গে না থাকলেও বাবা মা হিসেবে অগস্ত্যর প্রতি দায়িত্ব পালন করবেন তাঁরা। তবে এই সময়ে একান্ত সময় চেয়ে নিয়েছেন দু’জনেই। তবে বিচ্ছেদের কথা জানালেও আইনি পথে আলাদা হয়েছে কিনা সেকথা স্পষ্ট করেননি কেউই।

২০২০ সালে নাতাশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হার্দিক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ওই বছরই লকডাউনের সময় ঘরোয়াভাবে বিয়ে করেন তাঁরা। কয়েক মাসের মধ্যে পুত্র সন্তানের জন্ম দেন নাতাশা। গত মাসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে ভারত। সেই দলের অংশ ছিলেন হার্দিক পান্ডেয়া। ফাইনাল ম্যাচ জেতার পর এক সাক্ষাৎকারে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। বিগত ৬ মাস যে কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে সেকথা শোনা গিয়েছিল তাঁর মুখে।

গত মরশুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরে এসেছেন হার্দিক পান্ডেয়া। রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। এনিয়ে সোশ্যাল মিডিয়া এমনকি স্টেডিয়ামে তীব্র রোষের মুখে পড়তে হয়েছিল হার্দিককে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরমেন্সের দায়ও চাপানো হয়েছিল আইপিএল খেতাব জয়ী গুজরাট টাইটান্সের প্রাক্তন অধিনায়কের ঘাড়ে। যদিও সেইসময় তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। আইপিএল শেষ হওয়ার পর থেকেই হার্দিক নাতাশার বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। অনন্ত-আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে পান্ডেয়া পরিবারের সঙ্গে দেখা যায়নি নাতাশাকে। ফলে জল্পনার মাত্রা আরও বাড়ে। শেষপর্যন্ত সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube