জল্পনা সত্যি করেই চুপিসারে বিয়ে সেরেছেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার। ১৫ জুলাই কলকাতা থেকে দূরে এক ফার্মহাউজে বসেছিল বিয়ের আসর। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছ। বুধবার ছিল নবদম্পতির বৌভাত। ঘরোয়া অনুষ্ঠান হলেও আয়োজন হয়েছিল বিশাল। বিশেষ দিনে কেমন সাজলেন সোহিনী-শোভন?

বৌভাতের রাতে সোহিনী পড়েছিলেন গোলাপি বেনারসি। মাথায় সিঁদুর, কপালে লাল টিপ। চুল খোঁপা করা, ফুলের মালা জড়ানো। অভিনেত্রীর বৌভাতের সাজ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে শোভনের পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি ও জহর কোট। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করেছেন সোহিনী। সেখানে দেখা গিয়েছে বাম নেত্রী দীপ্সিতা ধরকেও। দীপ্সিতা ধর সম্পর্কে শোভনের মাসতুতো বোন। সোমবার তাঁর বিয়ের অনুষ্ঠানেও ছিলেন তিনি। এরপর সোহিনীর গৃহপ্রবেশের ছবিও শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, শোভন ও সোহিনীর প্রেমের গুঞ্জন দীর্ঘ দিনের। তবে কেউই এনিয়ে মুখ খোলেননি। জল্পনার জেরেই নেটপাড়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁদের। শোভনের প্রাক্তন সম্পর্ক তুলে এনেও কটাক্ষ করেছিল নেটিজেনদের একাংশ। তবে এসব দিকে গুরুত্ব না দিয়েই সোহিনীর সঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করলেন শোভন গঙ্গোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

