দুই থেকে তিন হলেন আলি ফজল ও রিচা চাড্ডা । মঙ্গলবারই রিচার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান । আর একরত্তির জন্মের দু’দিন পর সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রিচা-আলি দু’জনেই ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুজন লিখেছেন, ‘১৬.০৭.২৪ তারিখে একটি সুস্থ কন্যা সন্তানের আগমনের কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, খুব উত্তেজিত! আমাদের গোটা পরিবার আনন্দিত এবং আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের তাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই! রিচা আরও লেখেন,এত বিশুদ্ধ প্রেম আলোর রশ্মি ছাড়া পৃথিবীতে আর কী আনতে পারে? এই অবিশ্বাস্য যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আলি ফজল, এই জীবদ্দশায় এবং তারও পরে, তারার আলো এবং ছায়াপথের মধ্য দিয়ে … ..’। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নতুন বাবা মাকে শুভেচ্ছায় ভরাচ্ছেন বলিউডের সেলেবদের থেকে শুরু করে তাদের অনুরাগীরা ।
উল্লেখ্য, ‘ফুকরে’ ছবির সেটেই পরিচয় হয়েছিল আলি ফজল আর রিচা চাড্ডার । এরপর সেই পরিচয় গড়ায় প্রেমে । এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে আইনি বিয়ে সারেন রিচা-আলি । আইনি বিয়ের পর ৪ ঠা অক্টোবর গাঁটছড়া বাঁধেন রিচা-আলি । এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন আলি ঘরণী । এরপর থেকেই অপেক্ষায় ছিলেন কবে তাদের ঘর আলো করে আসবে একরত্তি । অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান । কন্যা সন্তাদের জন্ম দিয়েছেন অভিনেত্রী । এখন এই একরত্তিকে নিয়েই রিচা-আলির দুনিয়া ।
প্রসঙ্গত, চলতি বছরে বলিউড জুড়ে একের পর এক খুশির খবর আসছে । চলতি বছরেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অনুষ্কা শর্মা । মা হয়েছেন ইয়ামি গৌতম । কিছুদিন আগেই বাবা মা হয়েছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। মা বাবা হওয়ার দৌড়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও । সব মিলিয়ে বলা যায় বলিউড জুড়ে এখন শুধুই খুশির হাওয়া ।