টিআরপি তালিকায় লড়াই বহাল ফুলকি-পর্ণার, কোন মেগা কত স্কোর করল?

চলে এসেছে বাংলা ধারাবাহিকের মার্কশিট। প্রতি সপ্তাহেই নজর থাকে কোন ধারাবাহিক কত নম্বর পেল। কে হল বেঙ্গল টপার। গত কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘ফুলকি’ ও ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের। এই দুটি ধারাবাহিকই প্রথম ও দ্বিতীয় স্থানে থাকছে। তবে এ সপ্তাহের বেঙ্গল টপার ‘ফুলকি’, এই ধারাবাহিক পেয়েছে ৭.২। দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ (৭.১)।

তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ধারাবাহিক পেয়েছে ৬.৫। নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’ টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করতে পেরেছে। চতুর্থ স্থানে রয়েছে সুধা-তেজের ধারাবাহিক, নম্বর পেয়েছে ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৬.২)।

চলতি সপ্তাহে TRP তালিকায় অনেকটাই উপরে উঠে এসেছে ‘রোশনাই’, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। ৬.০ নম্বর নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছে ‘কথা’ ও ‘উড়ান’। অষ্টম স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক, ‘অনুরাগের ছোঁয়া’, ‘হরগৌরীর পাইস হোটেল’, নম্বর পেয়েছে ৫.৭।

একনজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

১. ফুলকি- ৭.২
২. নিম ফুলের মধু- ৭.১
৩. কোন গোপনে মন ভেসেছে- ৬.৫
৪. শুভ বিবাহ- ৬.৪
৫. জগদ্ধাত্রী- ৬.২
৬. রোশনাই- ৬.১
৭. কথা/ উরান-৬.০
৮. অনুরাগের ছয়া/ হরগৌরী পাইস হোটেল- ৫.৭
৯. গীতা এল এল বি- ৫.৪
১০. মিঠিঝোরা-৪.৯

নবম স্থানে রয়েছে গীতা এলএলবি। এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৫.৪। গত কয়েক সপ্তাহে অনেকটাই নম্বর কমেছে এই মেগার। বর্তমানে ৪৫ মিনিট সম্প্রচার হচ্ছে ‘মিঠিঝোরা’, চলতি সপ্তাহে টিআরপি লিস্টে প্রথম দশে জায়গা করতে পারল এই ধারাবাহিক। নম্বর পেয়েছে ৪.৯। এখন রাই-অনির্বাণের সম্পর্কের টানাপড়েন দেখা যাচ্ছে, দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারে কি না সেদিকেও নজর থাকবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube