বলিউডের অন্যতম সেরা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন । তবে সেই সম্পর্কতেও যে চিড় ধরেছে সেই জল্পনা বহুদিনের । জল্পনা, এক ছাদের নিচেও নাকি থাকছেন না অভিষেক-ঐশ্বর্যা । আর সেই জল্পনাই আরও উস্কে দিলেন অভিষেক বচ্চন নিজেই ।
সম্প্রতি বিবাহবিচ্ছেদ নিয়ে ইনস্টাগ্রাম একটি পোস্ট লাইক করেছেন অভিষেক । যে পোস্ট লেখা, ‘দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক কাটিয়ে একে একে আলাদা হয়ে যাচ্ছেন যুগলরা । কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা, কেন বাড়ছে বিবাহবিচ্ছেদ’? বিবাহবিচ্ছেদ কারও জন্যই সহজ নয় । হাসিখুশি জীবনের স্বপ্ন কে না দেখেন? প্রবীণ দম্পতি হাত ধরে রাস্তা পার হচ্ছেন, এমন মন ভাল করা দৃশ্য নিজের জীবনে প্রয়োগ করতে কে না চান । তাও কখনও কখনও জীবন আমাদের ইচ্ছে অনুযায়ী চলে না সব বেশ কিছু।’ আর তার পর থেকেই অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য জীবন যে বিচ্ছেদের পথে তা স্পষ্ট ।
অভিষেক-ঐশ্বর্যা দুজনেই নিজেদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কখনই প্রকাশ্যে কিছু বলেননি । কিন্তু অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের রসায়ন যে বদলেছে তা বারে বারে স্পষ্ট হয়েছে । বেশ কিছুদিন ধরেই আর একসঙ্গে দেখা যাচ্ছে না এই তারকা দম্পতিকে । কিছুদিন আগেই মুকেশ ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এর বিয়েতেও সপরিবারে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন । কিন্তু তাদের সঙ্গে দেখা মেলেনি ঐশ্বর্যার । বরং মেয়ে আরাধ্যাকে নিয়ে বিয়েতে হাজির হয়েছিলেন ঐশ্বর্যা । তবে বিয়েতে একে অপরের পাশে বসে থাকতে দেখা গেলেও তাতেও বজায় ছিল দূরত্ব । এছাড়াও বার বার শোনা যাচ্ছিল ঐশ্বর্যার সঙ্গে শাশুরি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দার সম্পর্কও তলানিতে ।
উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্যা । ২০১১ সালে তাঁদের সন্তান আরাধ্যার জন্ম । এবছর এপ্রিল মাসে তাঁদের ১৭ তম বিবাহবার্ষিকী ছিল । তবে ভালো নেই অভিষেক-ঐশ্বর্যা । তাদের বিবাহ বিচ্ছেদের খবরে মন ভেঙেছে অসংখ্য অনুরাগীর । এখন দেখার জল্পনা সত্যি করে আদৌ বিবাহ বিচ্ছেদের পথে হাটেন কি না অভিষেক-ঐশ্বর্যা ।