নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে ইতিমধ্যেই ৫০ এরও বেশি চিকিৎসক ও চিকিৎসাকর্মী করোনা আক্রান্ত হয়েছে। সুত্রের খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই নিয়ে বেশ ক্ষুব্ধ রাজ্যগুলির ওপর। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানার চেষ্টা চলছে এই স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ পজিটিভ রোগীদের দ্বারা সংক্রামিত হয়েছে কিনা।
স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এইসমস্ত চিকিৎসক বা স্বাস্থ্য কর্মিরা ইতিমধ্যে চিহ্নিত করোনা রোগীদের থেকে সংক্রামিত হয়েছেন না অন্য কোনো উৎসস্থল থেকে তা জানা অত্যন্ত জরুরী। আর সেই তদন্তই এখন চলছে। যদিও জানা যাচ্ছে যে ঐ ৫০ জনের মধ্যে এমন বেশ কয়েকজন আছেন যাঁরা কোভিড ১৯ এর পরীক্ষা বা চিকিৎসার সঙ্গে যুক্ত নন, যা বেশ চিন্তার বিষয়। সরকারি তরফ থেকে তাঁদের কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজ চলছে যাতে, যদি এখনও পর্যন্ত চিহ্নিত নয় এমন কোনো উৎসস্থল থেকে তাঁরা সংক্রামিত হয়ে থাকেন তবে তা দ্রুত চিহ্নিত করা প্রয়োজন। প্রসঙ্গত দেশের বিভিন্ন প্রান্তে নানান ক্ষেত্রে চিকিৎসক বা স্বাস্থ্য কর্মিদের জন্য যথেষ্ট পরিমাণে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস না থাকার ফলে তাঁরা বেশ অসুবিধার মুখে পড়ছেন, এমনকি সংক্রমণের সম্ভবনাও থাকছে। যথেষ্ঠ পরিমাণ এই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস এর জন্য সরকারি তরফ থেকে নানান বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

