নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশবাসী। যেভাবে হু হু করে বাড়ছে দেশে আক্রান্তের সংখ্য়া, তাতে এই ভাইরাসের মারণ কামড় থেকে দেশের মানুষকে কীভাবে রক্ষা করা সম্ভব হবে, তা নিয়েই চিন্তিত দেশের প্রশাসন। এই ১৩০ কোটির দেশে আদৌ কী সমস্ত করোনা আক্রান্তদের চিহ্নিত করা সম্ভব হবে! এমন সব প্রশ্ন যখন দানা বেঁধেছে দেশবাসীর মনে, তখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির তিন প্রাক্তন শিক্ষার্থী করোনা সন্দেহভাজনদের সনাক্ত করতে তৈরি করে ফেললেন এক বিশেষ ড্রোন।
তাঁদের তৈরি ওই ড্রোনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে একটি আনুবিক্ষনিক ক্যামেরা, যা থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্য়মে একাধিক ব্য়ক্তির শরীরে কোভিড-১৯-এর জীবানু থাকলে তা চিহ্নিত করতে সমর্থন হবে। এছাড়া এই ড্রোনের মধ্যে একটি লাউডস্পিকারও লাগানো রয়েছে, যা উচ্চ রোগ সংক্রমণের স্থানগুলিকে চিহ্নিত করবে এবং সেই স্থান পর্যবেক্ষনেও সহায়ক হবে। ইতিমধ্য়েই গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) একদল প্রক্তন শিক্ষার্থী ‘মারুত ড্রোনোটেক’ নামে একটি নতুন সংস্থা প্রতিষ্টা করছে। সেই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ত্রিচি পৌরসভার পশাপাশি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সরাকারের সাথে সমন্বয় সাধন করেছে। ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক প্রেম কুমার বিশলাওয়াত এবিষয়ে বলেন, “যখন লকডাউন তুলে দেওয়া হবে, তখন সামাজিক দূরত্বের কথা চিন্তা না করেই সকলে ফের জমায়েত করবেন। তখন এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো আর সম্ভবপর হবেনা”। খাবার, ওষুধ এবং জীবানুনাশক স্প্রে সহ অন্যান্য অনেক কাজের জন্যও ড্রোন তৈরি করা হচ্ছে। যাতে কোনো ব্যক্তি করেনায় আক্রান্ত কীনা তা পরীক্ষা করতে গিয়ে কোন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে না পড়েন, সেদিকটি বিবেচনা করেই করোনা আক্রান্তকে চিহ্নিত করতে ড্রোনে ওই ইনফ্রার্ড ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, “এই ড্রোনের মাধ্যমে যদি কোন ব্য়ক্তির শরীরে কোভিড-১৯-এর কোন উপসর্গ মেলে, তাহলে সেই তথ্য স্বাস্থ্য কর্মীদের প্রদান করা হবে। এবার তাঁরা প্রয়োজন মতো ব্যবস্থা নিতে পারবেন।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

