বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় কালনাতেও সম্ভব আঙুর চাষ!

সম্পূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এঁটেল মাটিতে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কালনার রাজা পাড়া গ্রামের তরুন কুমার পান নাম এক চাষি ও তাঁর সহ কর্মীরা । কৃষকদেরও দাবি, ফলনও ভালো হয়েছে এই পদ্ধতিতে । ফলে যথেষ্ট আশাবাদীও তাঁরা ।

জানা গিয়েছে কালনার এই মাটিতে আঙুর চাষ একেবারেই অসম্ভব । তবে সম্পূর্ণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই চাষ এখন সম্ভব হচ্ছে । বেশ ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন কালনা ২ নম্বর ব্লকের আনুখাল গ্রাম পঞ্চায়েতের রাজা পাড়া গ্রামের এই কৃষকরা । আর এই চাষে যাতে আরও মানুষ উৎসাহিত হয় তার জন্যও তরুণ বাবু আপ্রাণ চেষ্টা করছেন, যাতে আরো মানুষ উৎসাহিত হন ।

জানা যায়, মাটিতে ভারমিন, হাড়ের গুড়ো সহ আরও বেশ কিছু পদার্থ মিশিয়ে মাটিটিকে তৈরি করে তবেই এই চাষ শুরু করা হয় । অর্থাৎ কোনও রাসায়নিক সার নয় শুধুমাত্র জৈব সার ব্যবহার করা হয়েছে । তরুণ বাবু আরও জানান, প্রায় ৮ থেকে ১০ জন কর্মী নিয়ে তিনি কাজ করছেন । তবে যেমন ফলন ভালো হয়েছে, জানা যাচ্ছে তেমনই মিষ্টি ও সুস্বাদু এই আঙুর ।

এই জেলার কালনা মহকুমাতে ধান,আলু, সব্জি,ফুল ও ফল চাষ হয়,কিন্তু আরও লাভের মুখ দেখতে অসম্ভবকে সম্ভব করে দেখাল কালনার রাজা পাড়া গ্রামের তরুণ কুমার পান ও তার সঙ্গীরা,সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিকে হাতিয়ার করে কালনার মাটিতে এই প্রথম আঙুর চাষ শুরু করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube