নিউজটাইম ওয়েবডেস্ক : মেদিনীপুর শহরের গেট বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এল । আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৮-১০টি দোকান । পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও বেশ কিছু দোকান ও বাড়ি । এমনকি মৃত্যু হয় এক শিশুরও । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে । ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন
জানা যায়, ভোর রাতে মেদিনীপুর শহরের গেট বাজারে ভয়াবহ আগুন লাগে । আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় ব্যবসায়ীদের কয়েকটি দোকান এবং দুই থেকে তিনটি বাড়ি । ঘটনায় মৃত্যু হয় এক শিশুর । পুরো ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় । প্রায় স্তব্ধ বাজার । প্রাথমিকভাবে অনুমান, এদিন ভোর প্রায় তিনটা নাগাদ আগুন লেগেছে । শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশ এবং দমকল বাহিনীর । বাজারে থাকা একটি মিষ্টির দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডার ফেটে শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে । মৃত শিশুর বয়স ৯ । সে তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে । পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুন লেগেছে বুঝতে পেরে তাঁরা বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে ছিলেন; ঠিক সেই সময় মিষ্টি দোকান থেকে একের পরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে তার টুকরো এসে লাগে ওই শিশুর শরীরে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । খবর শুনে মৃত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে আসে । ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তবেঁ ততক্ষনে দোকানের সমস্ত সামগ্রী প্রায় আগুনে ভষ্মিভূত হয়ে গিয়েছিল । মিষ্টির দোকান, ফলের দোকান এবং বেনে দোকান পরপর একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় এদনের ঘটনায় । গেট বাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ পাত্র, জানান গোটা ঘটনায় স্তব্ধ বাজার । প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি । পৌরসভা এবং বাজার কমিটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দিয়েছেন বিশ্বজিৎ পাত্র ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

