জ্বর-চুলকানি-র‍্যাশ, অজানা পোকার থাবায় আক্রান্ত বহু, মৃত্যু গৃহবধূর!

অজানা পোকার থাবায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। উপসর্গ প্রায় একইরকম। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে রায়গঞ্জে। আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরাও। জরুরী কিছু পরামর্শ দিয়েছেন তাঁরা। দাবি করা হচ্ছে, এই অজানা পোকার কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, শহর ও লাগোয়া এলাকার বহু বাসিন্দা অজানা পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন। চাঞ্চল্যকর বিষয়টি হল, আক্রান্তের মধ্যে শিশু ও মহিলাদের সংখ্যাই বেশি। এমনকি এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। এই অবস্থায় উদ্বেগের মহল তৈরি হয়েছে। এই পোকার নাম কী, উৎস কোথায় তা জানার চেষ্টা চলছে। আক্রান্তদের শরীরে কী কী উপসর্গ দেখা যায়? চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, অজানা এই পোকা কামড়ালে শইরে র‍্যাশ দেখা যায়। সেইসঙ্গেই ব্যথা, তারপর চুলকানি ও জ্বালা অনুভব হয়। কারও কারও ক্ষেত্রে জ্বরের উপসর্গ দেখা যায়।  প্রথমদিকে ভাইরাস বা ছত্রাক জনিত কারন বলে অনুমান করলেও পরবর্তীতে বিষাক্ত পোকার কামড়েই এই ঘটনা বলে চিকিৎসকেরা দাবি করছেন।  

বর্ষাকালে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় অজানা পোকার আনাগোনা বেড়েছে বলেই মনে করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন চিকিৎসকেরা। যদিও ঝোপঝাড় বাড়লেও তা নিয়ন্ত্রনে রাখার সাফাইয়ের কাজ চলছে বলে দাবি পুর কর্তৃপক্ষের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube