নারী দিবসের মিছিলে মমতার সঙ্গে ছিলেন, ২১-এর সভাতেও থাকবেন সেই সন্দেশখালির মহিলারা!

তৃণমূল আয়োজিত ২১-এ জুলাইয়ের শহীদ সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরের মত এবছরেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা সমাবেশে যোগ দেবেন। উল্লেখযোগ্যভাবে এবারে ২১ জুলাইয়ের সভায় যোগ দেবেন সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলারাও। চলতি বছরের শুরু থেকেই সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। শহীদ দিবসের সমাবেশে যোগ দেবেন সেই ভুক্তভোগী মহিলারা।

জানা গিয়েছে, সন্দেশখালির ‘নির্যাতিতা’, ‘পীড়িত’ মহিলাদের একাংশ আগাই রবিবার তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দেবেন। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে বক্তব্য রাখার সময় সন্দেশখালি প্রসঙ্গ আনবেন কি না! পাশাপাশি মুখ্যমন্ত্রী সন্দেশখালির ‘ভুক্তভোগী’ মহিলাদের সঙ্গে কথা বলবেন কি না তাও এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, গত মার্চ মাসে নারী দিবস উপলক্ষে মিছিল করে শাসক দল। সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালির একাধিক মহিলা। কেবল তাই নয়, তাঁরা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেঁটেছিলেন মিছিলে। এবার ২১ জুলাইয়ের সমাবেশেও উপস্থিত থাকতে পারেন সেই সকল মহিলারা।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করেছিল বিরোধীরা। মহিলাদের নির্যাতন, বেনিয়ম করে জমি দখল, শেখ শাহজাহানের ‘সন্ত্রাস’ সহ একাধিক ইস্যুতে অভিযোগ উঠেছিল।  সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই বসিরহাট আসব ধরে রাখা বড় চ্যালেঞ্জ ছিল শাসক দলের কাছে। বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে। তবে নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায়, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপিকে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে পরাজিত করেছেন। লোকসভা নির্বাচনের পর তৃণমূলের শহীদ সমাবেশ ঘিরে তাই কৌতূহল দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube