ঝমঝমিয়ে বৃষ্টি, জয়ার মাথায় ছাতা ধরলেন অমিতাভ

নিউজটাইম ওয়েবডেস্ক : সুস্মিতা সিং

কথায় বলে ‘এজ ইস জাস্ট এ নম্বর’ । কথাটা যে কতটা সত্যি তার প্রমাণ বলিউডের আইকনিক জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন । তাঁদের বিয়ের কয়েক যুগ পেরিয়েছে কিন্তু তা দেখে বোঝার উপায় নেই বিন্দু মাত্র । কেন বলছি এ কথা? আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যাতে স্পষ্ট এই আইকনিক জুটির কেমিস্ট্রির ।

বলিউড শাহেনশাহ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করেছেন । তাতে দেখা যাচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে । আর তার মধ্যেই স্ত্রীর মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে বিগ বি নিজেই । জয়া বচ্চন দাঁড়িয়ে লাড্ডুর বাক্স নিয়ে । ছবিটি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘প্রতিদিন যে বৃষ্টি হয়, এমনকী কাজের সময় সেটেও’। মিস্টার আর মিসেস বচ্চনের এই ছবিই এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জুন গাঁটছড়া বেঁধেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন । বিয়ের পর থেকে একসঙ্গে কাটিয়ে ফেলেছেন কয়েক দশক । এখনও রঙিন তাঁদের বিবাহিত জীবন । অমিতাভ-জয়া একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন । ‘জঞ্জীর‘, ‘শোলে‘, ‘অভিমান‘, ‘মিলি‘, ‘চুপকে চুপকে‘, ‘সিলসিলা‘, ‘ কভি খুশি কভি গম‘ সহ একাধিক ছবিতে জুটির রসায়ন মনে দাগ কেটেছে সিনে প্রেমীদের । তাঁদের বয়স বেড়েছে কিন্তু প্রেম ভালোবাসা আজও একই আছে । অন্তত সম্প্রতি তাদের ভাইরাল হওয়া ছবি সেই কথাই বলছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube