সরে দাঁড়ান, বাইডেনকে চাপ শুমার ও পেলোসির !

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

মার্কিন সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও প্রতিনিধি পরিষদের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি সহ শীর্ষ ডেমোক্র্যাট নেতারা আবারও প্রেসিডেন্ট জো বাইডেনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ আরও বাড়িয়েছেন । এবারের নির্বাচনে জো বাইডেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন না । এমন উদ্বেগ থেকেই ডেমোক্র্যাট নেতারা অশিতিপর প্রেসিডেন্টের ওপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ তৈরি করছেন বলে মনে করছে মার্কিন রাজনৈতিক মহল । সংবাদ সংস্থার দাবি, শনিবার এক বৈঠকে চাক শুমার বাইডেনকে বলেন, তিনি যদি নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ান, তাহলে সেটা দেশ ও ডেমোক্র্যাটিক পার্টির জন্য ভালো হবে ।

পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিস
এছাড়াও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিসও নাকি জো বাইডেনের কাছে সরাসরি এরকম প্রস্তাব পেশ করেছেন বলে সংবাদ সংস্থা ওই দুজনের কথপোকথনের এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে । বুধবার আরও একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ন্যান্সি পেলোসিও নাকি বাইডেনকে বলেছেন – জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে তিনি ট্রাম্পকে পরাজিত করতে পারবেন না । শুধু তাই নয়, প্রতিনিধি পরিষদে জয়ী হয়ে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার সুযোগও প্রেসিডেন্ট ধ্বংস করতে দিতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট । পেলোসি সম্প্রতি বাইডেনের সঙ্গে টেলিফোনে এ কথা বলেছেন বলে দাবি করেছে ওই সংবাদ মাধ্যম । পাশাপাশি, ওই ফোন কলের বিষয়ে জানেন, প্রতিবেদনে এমন চারজনের বক্তব্যও তুলে ধরেছে তারা । তবে পেলোসি যে বাইডেনকে এবারের নির্বাচনী দৌড় থেকে তাঁর সরে দাঁড়ানো উচিত, এমন কিছু বলেছেন কিনা, সে প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি ওই ব্যক্তিরা । পাল্টা, তিনি যে জিততে পারেন, সমীক্ষায় এমন ইঙ্গিতও তিনি দেখেছেন বলে জবাবে পেলোসিকে বলেছেন বাইডেন । দাবি ওই মার্কিন সংবাদ মাধ্যমের । পেলোসির এক মুখপাত্র ওই সংবাদ মাধ্যমকে বলেছেন, শুক্রবারের পর থেকে তিনি আর বাইডেনের সঙ্গে কথা বলেননি ।

পরিষদের ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম শিফ
বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম শিফও প্রকাশ্যে বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন । তিনি হলেন কুড়িতম কংগ্রেশনাল ডেমোক্র্যাট সদস্য, যিনি বাইডেনকে এরকম অনুরোধ জানিয়েছেন, দাবি সংবাদ সংস্থার । শুমারের দফতর এক বিবৃতিতে বাইডেনের সঙ্গে বৈঠক নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সেটিকে ‘অলস জল্পনা’ বলে উল্লেখ করেছে । সেই সঙ্গে আরও বলেছে, ‘শনিবার শুমার প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি তার ককাসের মতামত জানিয়েছেন’ ।

হোয়াইট হাউজের মুখপাত্র অ্যান্ড্রু বেটস
গত মাসে ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী ডিবেটে বাইডেন দুর্বলতার পরিচয় দেওয়ার পর থেকে একের পর এক ডেমোক্র্যাট নেতারা তাকে নির্বাচনি দৌড় থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে চলেছেন । কিন্তু জো বাইডেন সব অনুরোধ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে চলেছেন । এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেছেন, প্রেসিডেন্ট এই দুই নেতাকে বলেছেন, তিনি পার্টির মনোনীত প্রার্থী এবং তিনি জয়ী হওয়ার পরিকল্পনা নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন । ফলে পিছিয়ে যাওয়ার কোনও কারণ নেই তাঁর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube