চিনে শপিং সেন্টারে আগুন, মৃত ১৬!

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

চিনের সিচুয়ান প্রদেশের জিগং শহরের এক শপিং সেন্টারের এক ডিপার্টমেন্ট স্টোরে বিধ্বংসী আগুন লাগে । কমপক্ষে ১৬ জনের মৃত্যু খবর মিলেছে । বৃহস্পতিবার সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ জিগং শহরের হাই-টেক জোনে অবস্থিত ১৪ তলা একটি শপিং সেন্টারে আগুন লাগে । ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা ।

চিনের জাতীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ সমগ্র উদ্ধার কাজ শেষ হয় । প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণ কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয় । তবে ঠিক কী কারণে আগুন লাগলো, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube