বাংলার পর এবার উত্তরপ্রদেশ, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত ১২ টি কামরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি ট্রেন দুর্ঘটনার খবর। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে ১০-১২ টি এক্সপ্রেস। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে রেলের আধিকারিকরা। কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সূত্রে খবর, চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। উত্তরপ্রদেশের গণ্ডা জেলা থেকে ২০ কিলোমিটার দূরে দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এক্সপ্রেস ট্রেনটির ১০ থেকে ১২ টি কামরা লাইনচ্যুত হয়েছে। উল্টে গিয়েছে ২-৩ টি কামরা। মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্য চলছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। পাশাপাশি যারা সুস্থ আছেন তাঁদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।  

আরও জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ইতিমধ্যেই দুর্ঘটনার খবর পৌঁছেছে। তিনি গোটা বিষয়টির উপর নজরদারি রাখছেন। দ্রুত গতিতে উদ্ধারকার্য শেষ করা এবং আহতদের যাতে চিকিৎসায় কোনও ত্রুটি না থাকে সেই নির্দেশও দিয়েছেন তিনি।

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2024-07-18-at-16.01.18-1024x576.jpeg

গত ১৭ জুন পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। দ্রুত গতির মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে প্রাণ হারায় বহু যাত্রী। আহতের সংখ্যাও প্রচুর। সেই ঘটনার ঠিক একমাস কাটতেই আবারও ট্রেন দুর্ঘটনা। এদিকে ২০২৩ সালের জুন মাসে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। উত্তরপ্রদেশের এই ট্রেন দুর্ঘটনার কারণ কী তা খতিয়ে দেখা হবে। তবে একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি ট্রেন দুর্ঘটনার খবর। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে ১০-১২ টি এক্সপ্রেস। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে রেলের আধিকারিকরা। কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube