দুর্ঘটনার কবলে বি গার্ডেন-ধর্মতলা রুটের বাস, আহত ২!

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

অফিস টাইমে দুর্ঘটনা । দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বি গার্ডেন ধর্মতলা রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের ডিভাইডারে উঠে যায় । ঘটনায় দু’জন যাত্রী আহত হয়েছেন । তাঁদের মাথা ফেটেছে বলে সূত্রের খবর ।

এদিনের ঘটনায় আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশের ট্রাফিক আধিকারিকরা । আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে । ঘাতক বাসটিকে আটক করে পুলিশ । অফিস টাইমে দুর্ঘটনা ঘটায় রাস্তায় বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয় । সমস্যায় পড়েন অফিসযাত্রীরা । প্রায় আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

রেষারেষির জেরেই কি এই দুর্ঘটনা? যাত্রীদের অভিযোগ, মিনিবাসটির গতি বেশি ছিল এবং তা রেষারেষি করছিল অপর একটি বাসের সঙ্গে । বারবার চালককে এই বিষয়ে সচেতন করেন যাত্রীরা । কিন্তু, তাতে তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ তাঁদের । বরং আরও জোরে বাস চালাতে থাকেন । আর তার ফলস্বরূপ এই দুর্ঘটনা । ফলে চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube