অমিতাভ বচ্চন দেউলিয়া হওয়ার পর কোন শিল্পপতি আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন জানেন কি?

নিউজটাইম ওয়েবডেস্ক : পম্পি রায়

৮০ বছর পার করেও লম্বা রেসের ঘোড়ার মত ছুটে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন । অথচ এক সময় বলিউডের angry young man তাঁর জীবনের সবচেয়ে খারাপ সময়ও কাটিয়ে এসেছেন । অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা এবিসিএল খুব খারাপভাবে লোকসানের মুখ দেখে এবং তিনি দেউলিয়া হয়ে যান । গভীর আর্থিক সংকটে ছিলেন বিগ বি । সেই সময় কল্কি অভিনেতাকে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন একজন ব্যক্তি । তিনি হলেন শিল্পপতি ধীরুভাই আম্বানি ।

একটি ইভেন্টে মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানির দর্শকের আসনে বসে আছেন, আর বক্তব্য রাখছেন অমিতাভ বচ্চন । তিনি বলছেন, একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি; তার ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হয়ে গিয়েছিল এবং হাতে কোনও কাজ ছিল না । ধীরুভাই আম্বানি তাঁর পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে ছেলে অনিল আম্বানির মাধ্যমে অমিতাভের কাছে সাহায্যের বার্তা পাঠান । ধীরুভাই আম্বানি বিগ বি-কে এতটাই আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন যে তাঁর সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত । ধীরুভাইয়ের এই উদারতায় অভিভূত হলেও, এই আর্থিক সাহায্য নেননি অমিতাভ ।

তারপর ধীরে ধীরে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠেন বিগ বি । আবারও কাজ পেতে শুরু করেন, ঘুরে দাঁড়ান তিনি । একদিন ধীরুবাই আম্বানি তাঁর বন্ধু, কর্পোরেট সেক্টর ও অর্থনীতির দিগগজ ব্যক্তিদের সঙ্গে বসে ছিলেন । সেই ইভেন্টে ধীরুভাই বলেন, এই ছেলেটা পড়ে গিয়েছিল, নিজের ক্ষমতায় ফের দাঁড়িয়েছে, আমি ওঁকে সম্মান করি ।

জীবনের সবচেয়ে কঠিন সময়ের অভিজ্ঞতা ও ধীরুবাই আম্বানির সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার স্মৃতিচারণা করতে গিয়ে চোখে জল অমিতাভের । বলিউড শাহেনশাহ-র এই অভিজ্ঞতা শেখায় – নিরলস পরিশ্রম, অধ্যবসায় এবং দৃঢ় সংকল্প কোনও মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube