নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলাদেশ জুড়ে অশান্তির ছায়া । সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে সপ্তাহের প্রথম দিন থেকে দেশের বিভিন্ন শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে । হিংসায় ৬ জনের প্রাণহানীর পাশাপাশি, আহত শতাধিক । অগ্নিগর্ভ ঢাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল, কলেজ ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । একদিকে লাঠি হাতে আন্দোলনকারীরা । অন্যদিকে, সশস্ত্র নিরাপত্তা বাহিনীর দাপাদাপি । তাদের লক্ষ্য করে লাগাতার উড়ে আসছে ইট ও পাটকেল । পাল্টা নিরাপত্তা বাহিনীর দিক থেকে শোনা যাচ্ছে গুলি-বোমার শব্দ । বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিক্ষোভের এই ছবি, রীতিমত চমকে দিয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ দেশের প্রধান প্রধান শহরে বাড়তি বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে হাসিনা সরকার ।


এদিকে বৃহস্পতিবারও বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে । ঢাকায় একটি বেসরকারি বিশ্বিবদ্যালয় চত্ত্বরে ছাত্র-পুলিশ সংঘর্ষ হয় । পুলিশের রবার বুলেটে দশ জন আহত হন বলে খবর পাওয়া গেছে । সংঘর্ষ ঘটনা ঘটেছে চট্টগ্রামেও । রাজধানী ঢাকা থেকে দেশের অন্যান্য শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি যানজটে কার্যত অবরুদ্ধ । কয়েকটি জায়গায় টোল প্লাজায় হামলার ঘটনাও ঘটেছে । কোটা বিরোধী আন্দোলনের পাল্টা সমাবেশের ডাক দিয়েছে একাধিক সংগঠন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

