করোনা আবহে জন্মাল যমজ সন্তান, নাম রাখা হল ‘করোনা’ ও ‘কোভিড’

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এই মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে কীভাবে মুক্তি মিলবে সে চিন্তাতেই এখন দিন কাটাচ্ছেন দেশবাসী। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের রায়পুরে জন্ম নিল যমজ নবাজাতক। আর এই করোনার আবহে সেই দুই সদ্য়জাতর নাম দেওয়া হল ‘করোনা’ ও ‘কোভিড’। এই দুটি নামের সাথে আতঙ্ক জড়িয়ে থাকলেও করোনাকে হারানোর উদ্দেশ্য়েই রায়পুরের এই দম্পতি তাঁদের সন্তানের এহেন নাম নির্বাচন করেছেন বলে জানিয়েছেন। 

জানা গিয়েছে, গত ২৬ মার্চ প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রীতি ভার্মা। সেদিন মধ্যরাতেই একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মজার ছলে হাসপাতালের সকলেই ওই সদ্যাতদের ‘করোনা’ ও ‘কোভিড’ বলে ডাকতে শুরু করেন। তাঁদের তালে তাল মিলিয়ে রায়পুরের ওই দম্পতিও ওই নামই রাখেন তাঁদের সন্তানদের। করোনার আবহে দুই সন্তানের জন্ম হওয়ায় সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন মা প্রীতি ভর্মা। অবশ্য পরে তাঁদের যমজ সন্তানদের নাম পরিবর্তন করতে বাধ্য হন ওই দম্পতি।

প্রসঙ্গত, ২৭ মার্চ মেক্সিকোর একটি হাসপাতালে আন্নামারিয়া হোসে রাফেল গঞ্জালেস যমজ সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালের এক চিকিৎসক মজা করে আন্নামারিয়াকে দুই সন্তানের নাম ঠিক করে জানান। তিনি সদ্যজাত পুত্র সন্তানের নাম দেন, ‘ভাইরাস’ এবং কন্যাসন্তানের নাম দেন, ‘কারোনা’। কিন্তু সেই মজাকে গুরুত্ব দিয়ে শেষমেশ আন্নামারিয়ার তাঁর সদ্যজাত দুই সন্তানের নাম রাখেন করোনা ও ভাইরাস। তবে এই নাম যে তাঁর বেশ পছন্দ হয়েছে তাঁও জানিয়েছেন আন্নামারিয়া। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube