অবশেষে পুলিশের হাতে গ্রেফতার সাদ্দাম সর্দার । বুধবার গভীর রাতে চুপড়িঝাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় এই অভিযুক্তকে । তবেঁ সাদ্দামের ভাই সানু সর্দার এখনও অধরা । তাঁর খোঁজে এখনও অভিযান চালাচ্ছে পুলিশ ।
জানা গিয়েছে প্রতারণা চক্রের অন্যতম অভিযুক্ত সাদ্দামকে অবশেষে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে আরও জানা যায়, বুধবার গভীর রাতে চুপড়িঝাড়া এলাকায় একটি মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার করা হয় তাঁকে । নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম অভিযুক্ত সে ।
তবে এদিন পুলিশের জালে সাদ্দামই নয়, ধরা পরে মান্নান খান নামে আরও এক ব্যক্তি । ধৃত ব্যক্তি স্থানীয় এক সিপিএম নেতা বলে জানা গিয়েছে । অভিযুক্ত সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে ।
প্রসঙ্গত সোমবার সোনা প্রতারণা মামলায় পুলিশ ধরতে যায় অভিযুক্ত সাদ্দামকে । সূত্রের খবর, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্ত । তারপর থেকেই তাঁকে খুঁজতে চিরুনি তল্লাশি শুরু করে পুলশ । অবশেষে তাঁদের অভিযান সফল হয় বুধবার রাতে । বৃহস্পতিবার ধৃত সাদ্দামকে বারুইপুর আদালতে পেশ করা হবে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

