নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে সবজির দাম আকাশছোঁয়া । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নিত্যপ্রয়োজনীয় সবজির দাম নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন খুচরো ও পাইকারি বাজারগুলিতে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স । সেই উদ্দেশ্যেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের আধিকারিক এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা গণেশ টকিজের কাছে নতুন বাজার এবং শোভাবাজার অঞ্চলের সবজি বাজারগুলি পরিদর্শন করেন ।
আলু, পিঁয়াজ থেকে শুরু করে শাক-সবজি, সবকিছুরই দাম বাড়লেও কৃষকরা প্রাপ্য মূল্য পাচ্ছেন না । আনাজের দাম নিয়ন্ত্রণে আনতে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা । পাইকারি দাম জানতে চান তাঁরা । কেন সাধারণ মানুষের কাছ থেকে সবজির এত বেশি দাম নেওয়া হচ্ছে, তাও জানতে চান তাঁরা । যেভাবেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম, কড়া হুঁশিয়ারি টাস্ক ফোর্সের আধিকারিকদের । প্রতিটি বাজার পরিদর্শনের পর প্রত্যেক দিনই টাস্ক ফোর্সের আধিকারিকরা একটি রিপোর্ট তৈরি করছেন । সেই রিপোর্ট পাঠানো হবে নবান্নে । সেখানে খতিয়ে দেখা হবে যাবতীয় রিপোর্ট ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

