স্কুলের পাঠ্য বইতে কলকাতার ময়দান!

এবার স্কুলের পাঠ্য বইতে ঢুকে পড়ল কলকাতার ময়দান । মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং এই তিন প্রধান দলের ফুটবল ইতিহাস এবার স্থান পাচ্ছে স্কুলের পাঠ্য বইতে । চলতি শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীর পঠন-পাঠনে যুক্ত হয়েছে তিন প্রধান দলের ইতিহাস ।

বাংলা তথা দেশের ফুটবল ইতিহাসে শতবর্ষ প্রাচীন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের অবদান অনস্বীকার্য । তবেঁ শুধু ফুটবলই নয়, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গেও এই তিন দলের নাম জড়িয়ে রয়েছে । শতবর্ষ প্রাচীন এই দলগুলির সেই সামগ্রিক ইতিহাসই এবার স্থান পেতে চলেছে একাদশ শ্রেণীর পাঠ্য বইতে ।

চলতি শিক্ষাবর্ষ থেকেই এই পঠন-পাঠন শুরু করার সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরের । বাংলার এই তিন প্রধান দলের দেশি ও বিদেশী উল্লেখযোগ্য ফুটবলারদের নামেরও উল্লেখ থাকবে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ্য বইতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube