জম্মু কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত বাংলার এক জওয়ান। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ডোডা জেলায়। বুধবার নিহত জওয়ানের দেহ আনা হল বাংলায়। এদিন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয় ক্যাপ্টেন ব্রিজেশ থাপার নিথর দেহ। আগামীকাল হবে শেষকৃত্য।
দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা (২৭)। সোমবার রাতে জম্মু কাশ্মীরের ডোডা থেকে চার ঘন্টা দুরত্বে থাকা এক পাহাড়ি জঙ্গলে একটি অভিযানের সময় আচমকাই জঙ্গিদের একটি দল হামলা চালায়। পাল্টা গুলি চালায় জওয়ানরা। দু’পক্ষের গুলির লড়াইতে ব্রিজেশ থাপা সহ চারজন জওয়ান প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন তাঁরা। এছাড়া একজন সেনাকর্মী গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই গুলিবৃষ্টি একাটানা ২০ মিনিটেরও বেশি সময় ধরে চলেছে।
বুধবার ব্রিজেশের মৃতদেহ বিশেষ বিমানে করে নিয়ে আসা হয়। শিলিগুড়ির বাগডোগরা সেনাছাউনিতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্ত, জিটিএ প্রধান অনিত থাপা, পাহাড়ের তৃণমূল নেত্রী শান্তা ছেত্রী সহ প্রমুখ। জানা গিয়েছে, আজ তাঁর দেহ সেনা ছাউনিতেই রাখা হবে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার জওয়ানের মৃতদেহ সড়ক পথে লেবংয়ে তাঁর বাসস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানেই সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্ব সম্পন্ন হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

