নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে তৎপর প্রতিটি রাজ্য। সকলেই নিজেদের সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মারণ ভাইরাস সংক্রমণের রাশ টানতে। সেই মর্মে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে যোগী সরকারকেও। তবে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের রাস্তার ওপর বসিয়ে তাঁদের উপর জেট স্প্রে দিয়ে জীবাণুনাশক রাসায়নিক ছড়ানো হচ্ছে! এই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশবাসীর একাংশকে যেমন প্রশংসা করতে দেখা গিয়েছে, তেমনই যোগী সরকারের সমালোচনাও করেছেন অনেকে। এবার সেই ঘটনার নিন্দা শোনা গেল টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখে। তাঁর সুরে সুর মিলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
এদিন স্বস্তিকা সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, “না, দরিদ্র মানুষদের সুরক্ষার জন্য সত্যিই কোন ব্য়বস্থা নেই। আবার অনেককেই দেখছি উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় মেতেছেন। তা সেটা কি এইজন্যই?” যদিও এর আগে একাধিকবার রাজনৈতিক করানে গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়েছেন স্বস্তিকা। তবে এবারও পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিয়ে উত্তরপ্রদেশ সরাকারকে আরও একবার বিঁধলেন অভিনেত্রী।
স্বস্তিকা ছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন তিনিও একাধিক প্রশ্নবানে জর্জরিত করেছেন যোগী সরকারকে। তাঁর কথায়, “জীবানুমুক্ত করতে এইভাবে মানুষের ওপর স্প্রে করা উচিত! আদৌ কি এভাবে সংক্রমণ আটকানো যেতে পারে? তাও আবার এরকম অমানবিকভাবে!” “এই কঠিন সময়ে মনুষ্যত্ব এবং সহানুভূতি পরস্পরের প্রতি বজায় রেখে চলা উচিত। কিন্তু সেটা হচ্ছে কোথায় ?”
উল্লেখ্য, ভিন রাজ্য থেকে আসার দরুন শরীর থেকে জীবানু নাশ করার প্রয়োজন। আর সেজন্য লখনউ থেকে ২৭০ কিলোমিটার দূরে বরেলি শহরে পরিযায়ী শ্রমিকদের রাস্তায় বসিয়ে গায়ে জীবানুনাশক স্প্রে করা হয়। কিন্তু তাঁদের গায়ে যা স্প্রে করা হয়, তা মূলত বাস, ট্রেন, রাস্তা ও হাসপাতালগুলি জীবানুমুক্ত করতে ব্য়বহার করা হয়। কিন্তু তা কেন মানুষের গায়ে স্প্রে করা হল? তা নিয়েই উঠছে নানান প্রশ্ন। এই পুরো ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই যোগী সরকারের তীব্র সমালোচনা শোনা যায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মুখে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

