শাক সবজির মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তর। এই অবস্থা বদলাতে গত সপ্তাহে নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দশদিনের মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই বৈঠকের এক সপ্তাহ পর বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যসচিব। এবার কি শাক সবজির দাম কমবে, জিজ্ঞাসা বাড়ছে আমজনতার।
গত সপ্তাহের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, দশদিনের মধ্যে বাজারদর নিয়ন্ত্রণ আনতে হবে। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই নবান্নে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। জানা গিয়েছে, জেলাশাসক ও পুলিশ সুপারদের বিভিন্ন বাজার ঘুরে ঘুরে সবজির দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর রাজ্যের বাজার গুলি ঘুরে দেখেছে স্থানীয় প্রশাসন সহ টাস্ক ফোর্সের আধিকারিকরা। এরফলে এই ক’দিনে কোন সবজির দাম কতটা কমেছে, টাস্ক ফোর্স ঠিক করে অভিযান চালাচ্ছে কি না এই সব বিষয়গুলি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
সবজির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের সঙ্গে বর্তমানের বাজার দর তুলনা করেন মুখ্যমন্ত্রী। আলু-পেঁয়াজ হেঁশেলে নিত্যপ্রয়োজনীয়। এই দুই সবজির দাম কমাতে হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কড়া ভাষায় নির্দেশ দেন, আগামী দশদিনের মধ্যে সবজির দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রী বলে দেন, ‘বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্সকে সাত দিন অন্তর অন্তর বৈঠক করতে হবে। মুখ্যসচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে যুক্ত থাকবেন। প্রত্যেক মিটিংয়ের পর বাজারদর নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

