টেস্ট বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম ১৫টি স্থানে এবারও কোনও পরিবর্তন নেই । শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন । যৌথভাবে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার পেসার জশ হেইজেলউড ও টিম ইন্ডিয়ার পেসার জাসপ্রিত বুমরাহ । অভিষেক টেস্টে ১২ উইকেট নেওয়া ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন আবার টেস্ট বোলারদের র্যাসঙ্কিংয়ে ৫২তম স্থানে আছেন । অষ্টম স্থানে থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা । ভারত ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচের পারফরম্যান্সের প্রতিফলনও পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে । ৪-১ ব্যবধানে জেতা সিরিজে ১৪১ রান করে চার ধাপ এগিয়ে, ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠ স্থানে ভারতের যশস্বী জয়সওয়াল । তালিকার ক্রমপর্যায়ে অনেকটা এগিয়েছেন এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া শুভমান গিল । ১৭০ রান করে ৩৬ ধাপ এগিয়ে তিনি এখন ৩৭তম স্থানে ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লর্ডস টেস্টে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে, নিজের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হ্যারি ব্রুক । আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন ইংলিশ মিডল অর্ডারের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান । পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক তালিকা বুধবার প্রকাশ করেছে আইসিসি । টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন ব্রুক । এর আগে তিনি ছিলেন নবম স্থানে । ক্যারিবিয়ানদের ইনিংস ও ১১৪ রানে হারানোর ম্যাচে ঠিক ৫০ রানের ইনিংস খেলেন ব্রুক । আর এতেই র্যাঙ্কিংয়ে এগিয়ে এলেন তিনি ।
তিন ধাপ করে এগিয়েছেন তার দুই সতীর্থ জ্যাক ক্রলি এবং অলি পোপ । অভিষেক টেস্টেই ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান জেমি স্মিথ আছেন আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে ৭৫তম স্থানে । টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতই শীর্ষে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন । তাঁর রেটিং ৮৫৯ পয়েন্ট । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রান করে উইলিয়ামসনের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ১৯-এ নামিয়ে এনেছেন, তালিকায় দুইয়ে থাকা ইংলিশ তারকা জো রুট । তাঁর র্যাঙ্কিং ৮৪০ পয়েন্ট । তিন নম্বর স্থানে পাকিস্তানের বাবর আজম ।
আগের মতো টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড । দ্বিতীয় স্থানে যৌথভাবে ভারতের সূর্যকুমার যাদব এবং ইংল্যান্ডের ফিল সল্ট । বোলারদের মধ্যে প্রথম তিনে যথারীতি ইংল্যান্ডের আদিল রাশিদ, দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা । বোলারদের র্যাঙ্কিংয়ে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি ৬ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে এখন ৪৪তম স্থানে । ভারতের ওয়াশিংটন সুন্দারের উন্নতি ৩৬ ধাপ । তাঁর অবস্থান ৪৬ নম্বরে । টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার শ্রীলঙ্কার হাসারাঙ্গা ।