নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
ওমানের রাজধানী মাসকটের অদূরে ওয়াদি আল-কাবিরের শিয়া মসজিদে হামলার ঘটনায় দায় নিল পশ্চিম এশিয়ায় সক্রিয় সুন্নি জঙ্গি গোষ্ঠী আইএস । বুধবার সংগঠনের তরফে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়েছে । শিয়াদের পবিত্র তীর্থক্ষেত্র ইমাম আলি মসজিদে তিন বন্দুকবাজের হামলার ঘটনায় মোট ছ’জনের মৃত্যু হয় । যার মধ্যে এক ভারতীয়, চার জন পাকিস্তানি । আহত অন্তত ২৮জন । যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । পুলিসের পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারীদের । মঙ্গলবারের এই ঘটনা মধ্যপ্রাচ্যের অন্যতম সবচেয়ে স্থিতিশীল দেশে নিরাপত্তার বিরল লঙ্ঘন বলে দাবি করেছে সংবাদ সংস্থা ।

Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

